ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠিত

পটুয়াখালী প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখার লক্ষ্যে পটুয়াখালী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠন করা হয়েছে।

আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের ব্যক্তিগত কার্যালয়ে তার সভাপতিত্বে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠন সভায় সর্বসম্মতি ক্রমে কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরকে পুনরায় সভাপতি এবং সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠন করা হয়েছে।

পুর্নগঠন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ও নাসরিন মোজাম্মেল এমা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলিপ ও মাসুদ আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি শীল, দফতর সম্পাদক জালাল আহমেদ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান আলী, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক নাসিমা শাহিন।

কমিটির কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মমিন খান, সাংবাদিক স্বপন ব্যানার্জী, সাংবাদিক নিনা আফরিন, উন্ময়ন কর্মী মাহফুজা হেলেন, নাসিমা সিকদার, মো. ফরিদ উদ্দিন, এমদাদুল হক, রেদোয়ান হোসেন প্রমুখ। এ কমিটিতে আরো সদস্য অন্তর্ভূক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আগামী ৩ মে ঢাকার ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা