সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশ পৃথক ঘটনায় বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে। এরমধ্যে রয়েছে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ০৫ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বাকশাল দেশের উন্নয়ন কর্মসূচি

বুধবার (২৭ মার্চ) জেলার বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড় পলাশবাড়ী ইউনিয়নের বড়গাছিয়া গ্রামের জনৈক মোঃ ইসকেন্দার আলী (২৫) বসতবাড়ী সংলগ্ন উওর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় পুলিশ দুওসুও (তেরকানিয়া) গ্রামের মোঃ মোজাম্মেল হক মোজামের ছেলে মোঃ জুয়েল (২৪) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

একইদিন হরিপুর থানা পুলিশ সদর হরিপুর ইউপি অন্তর্গত খোলড়া মহারাজ ধাম দূর্গা মন্দিরের পশ্চিম-উত্তরে হরিপুর হইতে খোলড়া গামী পাঁকা রাস্তার উপর থেকে ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পশ্চিম তোররা গ্রামের ইয়সিন আলীর ছেলে মোঃ আজানুল হক (৩২), এবং এরশাদ আলীর ছেলে মোঃ হালিম উদ্দিন (২০) কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা

এছাড়াও পীরগঞ্জ থানা পুলিশ ১০নং জাবরহাট ইউপির অন্তর্গত হাটপাড়া গ্রামের জনৈক মোঃ ফরিদুল ইসলাম (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ২ ব্যক্তিকে ধৃত করে। তারা হলেন- বাড়ির মালিক ফুরদুল ইসলাম ও করনাই হাটপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মোঃ মাহাতাব আলী (৭৫)। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

একইদিন হরিপুর থানা পুলিশ ডাঙ্গীপাড়া ইউপির অন্তর্গত ডাঙ্গীপাড়া (ফালডাঙ্গী) চৌরাস্তা মোড়ের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে। এ সময় আব্দুল মান্নান তিসতির ছেলে মোঃ নুর ইসলাম (২২) ও আব্দুল আলীমের ছেলে মোঃ আপন (২০) কে গ্রেফতার করে। তারা উভয়ে নন্দগাঁও (পাবনা পাড়া), গ্রামের বসিন্দা। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা