আর্টস

স্থপতি মাইনুলের ৭ম মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ মানুষের স্মৃতি অমলিন রাখার উদ্দেশ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সাভারে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্মৃতিসৌধের নকশা তৈরি করেন সৈয়দ মাইনুল হোসেন। সে সময় তিনি বুয়েটের স্থাপত্যকলা বিভাগের ছাত্র। বয়স মাত্র ২৬ বছর। তিনি কবি গোলাম মোস্তফার নাতি।

এরপর শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু, মূল সৌধের বেশির ভাগ অংশের নির্মাণ শেষ হলেও ৭৫ পরবর্তী স্বৈরশাসক এর নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে আরেক স্বৈরশাসক হুসাইন মুহাম্মদ এরশাদ তড়িঘড়ি এর নির্মাণ কাজ শেষ করেন। তিনি এই স্মৃতিসৌধ উদ্বোধন করলেও আগের ইতিহাসের কোন চিহ্ন রাখেননি। এমনকি উদ্বোধনী দিনে আমন্ত্রণ জানানো হয়নি এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে।

একুশে পদকপ্রাপ্ত শিল্পী, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ২০১৪ সালের ১০ নভেম্বর প্রয়াত হন। তিনি ১৯৫২ সালের ৫ মে ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম সৈয়দ মুজিবুল হক ও মায়ের নাম সৈয়দা রাশিদা হক। বাবার চাকরির সুবাদে তার জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে ফরিদপুর শহরে। ফরিদপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানিক শিক্ষার শুরু। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৬২ সালে ভর্তি হন ফরিদপুর জেলা স্কুলে ৷১৯৬৭ সালে মাধ্যমিক পাশ করে ১৯৬৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৭০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিদ্যায় (নকশা) ভর্তি হন। ১৯৭৬ সালে প্রথম শ্রেণীতে স্থাপত্য বিদ্যা পাশ করেন তিনি।

১৯৭৬ সালের এপ্রিল মাসে 'ইএএইচ কনসালটেন্ট লিমিটেড এ জুনিয়র স্থপতি হিসাবে যোগদান করেন সৈয়দ মাইনুল হোসেন। কয়েক মাস পর ওই চাকরি ছেড়ে একই বছরের আগস্টে 'বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেড' এ জুনিয়র স্থপতি হিসাবে যোগদান করেন। ১৯৭৮ সালের ডিসেম্বরে এ চাকুরি ছেড়ে দিয়ে ১৯৭৯ এর জানুয়ারিতে যোগ দেন 'স্থপতি সংসদ লিমিটেড' এ জুনিয়র স্থপতি হিসাবে। ১৯৭৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি আরো বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের জুনিয়র হিসাবে কাজ করেন। ১৯৮১ সালের এপ্রিল মাসে তিনি যোগদান করেন 'শহীদুল্লাহ এন্ড এসোসিয়েট লিমিটেড'। এখানেও জুনিয়র স্থপতি হিসেবে কাজ করেন তিনি ৷ 'ঢাকা মিউজিয়াম', 'জাতীয় স্মৃতিসৌধ'সহ আরো অনেক কাজের নকশা বাস্তবায়ন করে খ্যাতি অর্জন করেন তিনি।

১৯৭৬-৯৮ সালের মধ্যে বেশ কিছু বড় স্থাপত্যকর্ম করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ঢাকা জাদুঘর (১৯৮২), কারওয়ান বাজারের আইআরডিপি ভবন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার (১৯৭৭), চট্টগ্রাম ইপিজেড এর অফিস ভবন (১৯৮০), ঢাকার অ্যাডভোকেট বার কাউন্সিল ইত্যাদি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সাভারে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নকশা আহ্বান করা হয় ১৯৭৮ সালে। মোট ৫৭টি নকশার মধ্যে থেকে সে সময়ের তরুণ স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি গৃহীত হয়। নির্মাণকাজ শেষ হয় ১৯৮৮ সালে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা