আর্টস

গিনেস বুকে বাংলাদেশি মনিরুলের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম (২১) হাতের পিঠে সর্বোচ্চ ৫০টি পেন্সিল ৩০ সেকেন্ড ধরে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে মনিরুল ইসলামকে জানিয়েছে কর্তৃপক্ষ। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের নিরারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এর আগের রেকর্ডটি ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল হাতের পিঠে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মনিরুল ইসলাম বলেন, গত মার্চ মাসে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৫০টি পেন্সিল এক হাতের পিঠে ধরে রাখার একটি ভিডিও পাঠাই। ভিডিওটি যাচাই করে শুক্রবার দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে আমাকে নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের ওপর। দেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। দেশের জন্য আরও যেন বড় কিছু করতে পারি সেজন্য দোয়া করবেন আমার জন্য।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা