ছবি: সংগৃহীত
আর্টস

তাসের চার রাজা’র একজনের গোঁফ না থাকার রহস্য

সান নিউজ ডেস্ক: তাসের ৫২টি কার্ডের মধ্যে চার রাজা আছেন। এটা আমরা সকলেই জানি। ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’। কথিত তাসের এই চার রাজা প্রাচীনকালের চার মহান রাজাকে প্রতিনিধিত্ব করে।

কিং অব স্পেডস-এ যার ছবি রয়েছে, মনে করা হয় তিনি ইজরায়েলের রাজা ডেভিড। কিং অব ক্লাবস-এ যার ছবি রয়েছে তিনি ম্যাসিডোনিয়ার রাজা সিকন্দর দ্য গ্রেট। কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, মনে করা হয় তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অব হার্টস-এ যে ছবি রয়েছে, তিনি ফরাসি সম্রাট শার্লেমন। তাসের তিন রাজার গোঁফ আছে। কিন্তু কখনও লক্ষ্য করছেন ‘কিং অব হার্টস’-এর কেন গোঁফ নেই। জেনে নেওয়া যাক এর পিছনে রহস্যটা কী।

ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই তিন ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি এই প্রতীক ব্যবহার করেন। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখনও কিং অব হার্টস-এর ছবিতে গোঁফ বাদ দেওয়া হয়।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, তাসের ৫২টি কার্ডের যখন নকশা করা হচ্ছিল, তখন ভুলবশত কিং অব হার্টস-এর ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। তার পর থেকে কিং অব হার্টস-এর ছবিতে রাজা গোঁফ ছাড়াই রয়ে গিয়েছেন। সেটার পরিবর্তন করা হয়নি। তবে ছবি বদল না করার পিছনেও নাকি একটি কাহিনি আছে।

প্রচলিত, ফরাসি সম্রাট শার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি গোঁফ কেটে ফেলেছিলেন। ঘটনাচক্রে, সম্রাট শার্লেমানকে ‘কিং অব হার্টস’-এর ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গোঁফ জোড়েননি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা