শিল্প ও সাহিত্য

হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক: কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সুচিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয় বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।

তিনি বলেন, হাসান আজিজুল হককে সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শুধু হার্টের চিকিৎসা হয়। ওনার মাংসপেশিতে ইনফেকশন পাওয়া গেছে। এ কারণে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে একই সঙ্গে যাতে দুইটি চিকিৎসা করা যায়।

তিনি কার অধীনে চিকিৎসা নিচ্ছেন, জানতে চাইলে মলয় কুমার ভৌমিক বলেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। এরপর এটি জানা যাবে।

এর আগে সকালে তিনি জানান, হার্ট অ্যাটাক হয়ে হাসান আজিজুল হক বাসায় চিকিৎসধীন ছিলেন। অবস্থা অবনতি হলে আজ (শনিবার) সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হয়। তাকে রাখা হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে।

হাসান আজিজুল হককে ঢাকায় আনার বিষয়টি আগেই জানিয়েছিলেন তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান। তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তার বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

এ বিশ্ববিদ্যালয়ে তিনি ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপাড়া এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এ নিজ বাসায় থাকছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা