আর্টস

বঙ্গমাতা পুরস্কার পাচ্ছেন ৫ নারী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ জাতীয় পদক পাচ্ছেন ৫ জন নারী। রোববার (৮ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

এতে সার্বিক বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা বলেন, এবারই প্রথম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পালন করা হবে এ অনুষ্ঠান। ঢাকাসহ সারা দেশের বিভাগ, উপজেলা পর্যায়েও একই সময়ে বিভিন্ন আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৪ হাজার নারীকে ৪ হাজার সেলাই মিশন বিতরণ ও দুস্থ দুই হাজার নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা প্রদান করা হবে।

২০২১ সালে পদক প্রাপ্তদের তালিকায় রয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মমতাজ বেগম (মরণোত্তর), শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের জয়াপতি (মরণোত্তর), কৃষি ও পল্লি উন্নয়নে অবদানের জন্য পাবনা জেলার মোছা. নুরুন্নাহার বেগম, রাজনীতিতে কুমিল্লা জেলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হবেন নেত্রকোনা জেলার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)।

পদকপ্রাপ্তরা প্রত্যেকেই পাবেন আঠারো ক্যারেটের চল্লিশ গ্রাম স্বর্ণের নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননা পত্র।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা