আর্টস

বৃক্ষপ্রেমী থেকে পৃথিবীখ্যাত পরিচালক

বিনোদন ডেস্ক: পৃথিবীর চলচ্চিত্র শিল্পকে যুগ যুগ ধরে শাসন করে আসছে হলিউড ইন্ডাস্ট্রি। ফ্যান্টাসি কিংবা যৌনতা নির্ভর ছবির আধিক্য থাকলেও পৃথিবীর নামী দামি চলচ্চিত্র এখানেই নির্মিত হয় সবচেয়ে বেশি। বর্তমান সময়ে হলিউডি সিনেমায় ভিন্নসুরের এক নির্মাতা ক্রিস্টোফার নোলান।

ব্রিটিশ-আমেরিকান এই গুণী ও মেধাবী নির্মাতা ৩০ জুলাই (শুক্রবার) পূর্ণ করলেন ৫১ বছর, পা রাখলেন ৫২ বছরে।

১৯৭০ সালের ৩০ জুলাই ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন ক্রিস্টোফার নোলান। বাবা ইংলিশ আর মা ছিলেন আমেরিকান। ফলে দুই দেশেই বাস করতেন এই নির্মাতা। সিনেমা বানানোর কোনো পরিকল্পনা ছিল না তার। এমনটি কখনো ভাবেননি যে সিনেমা নির্মাণ করে কাঁপিয়ে দিবেন বিশ্ব। কারণ উদ্ভিদবিদ্যার প্রতি তার ছিল দারুণ টান। গাছেদের জীবন নিয়ে তার ছিল বিস্তর কৌতুহল।

কিন্তু একদিন বাবার ক্যামেরা হাতে পেয়ে সব উলট পালট হয়ে যায় নোলানের। ক্যামেরায় দৃশ্যধারণ করে রাখার অদ্ভুত ক্ষমতায় বিস্মিত হন তিনি। দিনরাত পরে থাকেন ক্যামেরা নিয়ে। ক্যামেরার কারিকুরি করতে করতে একসময় সেই ছোট্ট বয়সেই নিজের খেলনাগুলো দিয়ে শর্টফিল্ম বানিয়ে ফেলেন ক্রিস্টোফার নোলান।

যদিও এই কাণ্ডে পরবর্তীতে এসে নিজের কাছেই হাস্যকর ঠেকে। হাস্যকর লাগলেও ছোট বেলার এই প্রবল আগ্রহই যে আজকের পৃথিবী খ্যাত নির্মাতা বানাতে সাহায্য করেছে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

শুধু নির্মাতা হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবেও ক্রিস্টোফার নোলান সমাদৃত। তার সিনেমা মানেই বিশেষ কিছু, কী নির্মাণে, কী গল্পে কিংবা সিনেমাটোগ্রাফিতে!

আন্তর্জাতিকভাবে ক্রিস্টোফার প্রথম নির্মাণ করেন একটি শর্টফিল্ম। ১৯৯৭ সালে বানানো সে শর্টফিল্মটির নাম ছিল ‘ডুডলিবাগ’। ঠিক পরের বছরেই তিনি ফিচার ফিল্ম বানিয়ে হলিউড অঙ্গনে ঝড় তুলেন। তার বানানো প্রথম সিনেমার নাম ‘ফলোয়িং’। এক সিনেমার মধ্য দিয়েই নির্মাতা হিসেবে ব্যাপক সুখ্যাতি অর্জন করেন নোলান। ৬৯ মিনিটের ছবিটি বানাতে নোলানের খরচ পড়ে মাত্র ৬ হাজার ডলার! ছবিটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও ক্যামেরাম্যানের দায়িত্বও পালন করেছিলেন ক্রিস্টোফার নোলান নিজেই। মুক্তির একমাসের মধ্যেই দেখা যায় ‘ফলোয়িং’ প্রায় ৫০ হাজার ডলার আয় করে।

ভিন্ন ধাঁচের ছবি করেও যে বাণিজ্য করা যায়, তা দেখিয়ে দেন তিনি। যা সিনেমার প্রতি আরো আগ্রহ বাড়িয়ে দেয় তার। এর ঠিক পরের বছরেই ক্রিস্টোফার নোলান নির্মাণ করেন তার অসাধারণ সিনেমা ‘মেমেন্তো’। একজন সিরিয়াল কিলারের গল্পকে কেন্দ্র করে এ ছবিটিরওচিত্রনাট্য লিখেন নোলান। ছবিটি ২০০১ সালে ২৫ মে মুক্তি পায়। ‘মেমেন্তো’র জনপ্রিয়তা এতটাই চারদিকে ছড়িয়ে পড়েছিল যে বিভিন্ন ভাষাতেও ছবিটি নির্মাণ করতে দেখা যায়। বলিউডেও ‘গজিনি’ নামে ছবিটিতে আমির খানকে অভিনয় করতে দেখা যায়।

তারপর নোলান একে একে নির্মাণ করেন ইনসোমনিয়া, ব্যাটম্যান বিগিনস, দ্য প্রেস্টিজ, দ্য ডার্কনাইট, ইনসেপশন, ইন্টারেস্টেলার, ডানকির্ক, টেনেট-এর মতো দর্শকপ্রিয়তা পাওয়া অসাধারণ সিনেমাগুলো।

ক্রিস্টোফার নোলান অল্প সময়ে হলিউডে যে সামর্থ প্রদর্শন করছেন, তাতে কোয়ান্টিন টারান্টিনো, মার্টিন স্করসেস, স্টিভ ম্যাককুইন, সার্জিও লিওন, স্ট্যানলি কুবরিকের মতোন অসাধারণ সিনেমা নির্মাতাদের সাথে তার নাম উচ্চারিত হচ্ছে। তাকে নিয়ে, তার সিনেমা নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন জীবীত কিংবদন্তী নির্মাতারাও!

১৯৯৮ সালে পরিচালক হিসেবে অভিষেক হওয়া ক্রিস্টোফার নোলানের পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ১১টি, যার প্রতিটিই অত্যন্ত সফল। এখন পর্যন্ত তাঁর ছবিগুলো অস্কারে ২৮টি মনোনয়ন পায় এবং আটটি পুরস্কার অর্জন করে।

তার সিনেমার অসাধারণ গল্প শৈলী আর ভিজ্যুয়াল ইফেক্ট এর মিশ্রণ তাকে অন্যদের চেয়ে আলাদা করে। তার বয়সের কারণে তাকে এক নম্বর পরিচালক হিসেবে ঘোষণা করতে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু নোলান তার কাজের মাধ্যমে সেরা হয়েছেন অনেক আগেই।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফা...

বিশ্বকাপের আগে জোড়া গোলে লিওনেল মেসির বার্তা

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা