আন্তর্জাতিক

২০ বছরে ৫ ধরনের ভাইরাস ছড়িয়েছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক:

বিগত ২০ বছরে চীন থেকে পাঁচ ধরনের ভাইরাস ছড়িয়েছে সারা বিশ্বে। এটা এখন বন্ধ হওয়া উচিত। এমনটাই বললেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রেইন।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওব্রেইন এমনটাই দাবি করেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।

ওব্রেইন আরও বলেছেন, করোনাভাইরাস মহামারির উৎপত্তির জন্যও জবাবদিহিতার আওতায় আনা উচিত চীনকে।

ওব্রেইন বলেন, ‘বিশ্বের সব মানুষকে এক হয়ে চীন সরকারকে বলা উচিত, ‘আমরা চাই না চীন থেকে আর এ ধরনের ভাইরাস ছড়াক’। কোনো ল্যাবরেটরি হোক আর মাছ-মাংসের বাজার থেকে হোক, ভাইরাসের উৎপত্তি বিষয়ে এর কোনোটাই ভালো উত্তর হতে পারে না।’

নতুন করোনাভাইস যে চীনের উহান থেকেই ছড়িয়েছে সে ব্যাপারে ওব্রেইন নিশ্চিত। তিনি বলেন, ‘ভাইরাসটি সম্ভবত ল্যাব বা মাছ-মাংসের বাজার থেকেই ছড়িয়েছে। আমি মনে করি, তার বিশদ প্রমাণও রয়েছে। তবে উৎপত্তিস্থল যদি চীন হয় তাহলে এর কোনো ভালো উত্তর নেই’।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ওব্রেইন বলেন, গত ২০ বছরে চীন থেকে সার্স ভাইরাস, অ্যাভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু এবং এখন নতুন করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে। চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব ভাইরাসের জন্য বৈশ্বিক জনস্বাস্থ্য খাত আর কত ভয়ানক পরিস্থিতি সহ্য করবে সে প্রশ্নও তোলেন তিনি।

তবে চারটি ভাইরাসের কথা বললেও পঞ্চম ভাইরাসটির কথা উল্লেখ করেননি ওব্রেইন।

নতুন করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তারা অবশ্য বলেছে, ভাইরাসটি মানবসৃষ্ট নয়। তবে কোথা থেকে এর উৎপত্তি তা নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ওব্রেইনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।’

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৮০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থনীতি।

এমন পরিস্থিতির জন্য চীনকে দায়ী করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। ওয়াশিংটনের দাবি, উহানের ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। যদিও এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা