খেলা
বিগ ব্যাশ লিগ

স্টয়নিস সর্বোচ্চ রানের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

রোববার সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বলে ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেলবোর্ন স্টার্স। এর মধ্য দিয়ে বিগ ব্যাশের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই অজি ক্রিকেটার।

স্টার্সের হয়ে ইনিংস ওপেন করেন স্টয়নিস ও হিল্টন কার্টরাইট। ইনিংসের শুরু থেকেই মারমুখী ভঙ্গিমায় খেলতে থাকা স্টয়নিস ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। এরপর আরো ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পরের ২৪ বলে অর্ধশত রান করে তুলে নিয়ে ৬০ বলে শতক পূর্ণ করেন স্টয়নিস।

অপরপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন কার্টরাইট। তিনিও ৩৬ বলে তুলে নেন অর্ধশতক।

কার্টরাইট ৫৯ রান করে বিদায় নিলেও ১৪৭ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন স্টয়নিস। তার ৭৯ বলের ইনিংসটি সাজানো ছিলো ১৩ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা