খেলা

শান্তর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষে খুলনা

নাজমুল হোসেন শান্ত খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস, করলেন দারুণ এক সেঞ্চুরি। পেলেন মেহেদী হাসান মিরাজের দারুণ সহায়তা। দুই তরুণের ব্যাটে ইতিহাস গড়ল খুলনা টাইগার্স। শান্ত ৫৭ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৮ উইকেটে জিতিয়ে ফেরেন। তার ব্যাট থেকে সাতটি ছক্কা ও আটটি চারের মার দেখা গেছে। তার আগে মেহেদি মিরাজ ২৫ বলে সাত চার ও এক ছক্কায় ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন। শেষে শান্তকে সঙ্গ দিয়ে মুশফিক ১০ বলে ১৮ রান করে দুইশ' ছাড়ানো লক্ষ্য ১১ বল হাতে থাকতে তুলে ফেলেন। বিপিএল ইতিহাসে এর আগে এত বড় স্কোর তাড়া করে জয় পায়নি কোনো দল। বঙ্গবন্ধু বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরি করে আরেকবার নিজের আগমনী বার্তা দিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজরে আসা রাজশাহীর এই তরুণ। বিপিএলে তার সেঞ্চুরি দিয়ে ২১টি সেঞ্চুরি দেখা গেলো। তার অধিকাংশই ওয়েস্ট ইন্ডিজসহ বিদেশি ক্রিকেটারদের দখলে। এবারের আসরে এটি তৃতীয় সেঞ্চুরি। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরির কোটা পূরণ করলেন নাজমুল। এর আগে আন্দ্রে ফ্লেচার এবং ডেভিড ম্যালান সেঞ্চুরি পেয়েছেন।

আর বিপিএলের সাত আসরের মধ্যে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেলেন নাজমুল শান্ত। এর আগে শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল বিপিএলের ২০১৩ সালের আসরে সেঞ্চুরি করেন। সাব্বির রহমান একশ' ছাড়ানো ইনিংস খেলেন ২০১৬ সালের আসরে। আর সর্বশেষ আসরের ফাইনালে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে শিরোপা জেতান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা