জাতীয়
করোনাভাইরাস

শপিং মল ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ, খোলা থাকবে সুপারশপ

নিজস্ব প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে আগামী ২৫ থেকে ৩১ মার্চ সব শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। তবে এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ সুপার মার্কেট অনার্স অ্যাসোসিয়েশনের কোনও সম্পর্ক নাই। তাই দেশের সব চেইনশপ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছেন চেইন শপগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুপার মার্কেট অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

দেশের চেইন শপগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুপার মার্কেট অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ সুপার মার্কেট অনার্স অ্যাসোসিয়েশনের কোনও সম্পর্ক নাই। তাই দেশের সব চেইনশপ যথারীতি খোলা থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "বাংলাদেশে করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতেও আপামর মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ সুপার মার্কেট অনার্স অ্যাসোসিয়েশন আগোরা, মিনা বাজার, স্বপ্ন, ইউনি মার্ট, প্রিন্স বাজার, ট্রাস্ট ফ্যামিলি নিডস, ফ্যামিলি মার্ট, ক্যারে ফ্যামিলি’র মতো সুপার মার্কেটগুলো আগামী ২৫ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে আমরা আপনাদের পাশেই আছি।"

রোববার (২২ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসান এক যৌথ বিবৃতিতে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়ায় শ্রমিক, কর্মচারী ও মালিকদের এই সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার শপ, সুপার মার্কেটসহ সব মার্কেট বন্ধ থাকবে।

তবে কাঁচাবাজার, মুদি দোকান, ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি কোনো অবস্থায়ই পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা