জাতীয়
করোনাভাইরাস

পাসপোর্টের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ই-পাসপোর্ট কার্যক্রম ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর বায়োমেট্রিক নেয়া বন্ধ ঘোষণা করেছে পাসপোর্ট অধিদপ্তর। সোমবার (২৩ মার্চ) সকালে পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে সব ধরনের নতুন পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেল।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ই-পাসপোর্ট ও এমআরপি কার্যক্রমে ফিঙ্গারপ্রিন্ট রিডারে বার বার আঙুল দিতে হয়। সেখানে হ্যান্ড গ্লাভস ছাড়া হাত দেয়া অনেকটা ঝুঁকিপূর্ণ। এতে যেমন করোনা ঝুঁকি রয়েছে তেমনি ফিঙ্গারপ্রিন্ট রিডার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কিছু বিবেচনায় রেখেই এমআরপি বায়োমেট্রিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন পর্যন্ত এমআরপি বায়োমেট্রিক পদ্ধতির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৯৭ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬০৩ জন মারা গেছেন। এতে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে। আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন। মারা গেছেন দুজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা