জাতীয়

করোনা রোধে সুরক্ষা পণ্য আমদানিতে সব ধরনের কর ছাড়

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস ঠেকাতে সুরক্ষা সামগ্রী আমদানিতে সব ধরনের কর ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২২ মার্চ) এনবিআর এ সংক্রান্ত একটি এসআরও জারি করে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিম স্বাক্ষরিত এসআরওতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলা ও স্থানীয়ভাবে নিরাপত্তা সামগ্রী উৎপাদনকে উৎসাহিত করতে এ ছাড় দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে, কর ছাড় পাওয়া ১৭টি পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনা ভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি রয়েছে।

এসআরওতে বলা হয়, এ ধরনের ১৭টি আইটেম আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও আগাম আয়করসহ সব কর অব্যাহতি দেওয়া হল।

দেশে এসব সরঞ্জাম ও উপকরণের অভাব রয়েছে। মানুষ বাজারে জীবাণুনাশক পাচ্ছে না। কোম্পানিগুলো কাঁচামালের অভাবের কথাও বলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা