জাতীয়

চিকিৎসকদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে করোনা প্রতিরোধে কি কি উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশও দিয়েছেন আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশ কালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ ২২ মার্চ রবিবার এ আদেশ দেন।

এ সংক্রান্ত হাইকোর্টে রিট দায়ের করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের (এইচআরপিবি)। সংগঠনটির পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়াসহ তিন আইনজীবী রিটটি দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।

আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়ে বলেন, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআর'এর পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে কমিটিতে রাখতে বলা হয়েছে। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। সূত্র:বাসস

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা