জাতীয়

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস চীনের

নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবেলায় বাংলাদেশকে চিকিৎসক,নার্স ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে চীন।

আজ সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বারিধারাস্ত নিজস্ব বাসভবনে করোনা ভাইরাস মোকাবেলায় চায়না রাষ্ট্রদূত লী ঝিমিং এর সাথে এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় চীন বাংলাদেশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। চায়না যখন করোনা আক্রান্ত ছিলো বাংলাদেশ তখন চায়নাকে সয়াহতা করেছিলো। এখন চায়নাও বাংলাদেশের করোনা আক্রান্ত সময়ে পাশে দাড়াতে চাচ্ছে। বাংলাদেশের প্রতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব সত্যিই প্রশংসনীয়।

দ্বিপাক্ষিক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় দেশে গৃহীত উদ্যোগসমুহ তুলে ধরেন।ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড,কিট,পিপিই সহ সবধরনের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।করোনা মোকাবেলায় চীনের রাষ্ট্রদূত লী ঝিংমিং বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা