লাইফস্টাইল

লকডাউনে বাড়ছে ওজন? সহজেই করুন নিয়ন্ত্রণ

লাইফস্টাইল ডেস্ক : লকডাউনের কারণে অনেকেরই দিন কাটছে ঘরে বসে। কারও কারও রয়েছে ঘরে বসে অফিসের কাজ করার সুযোগ। এতে ভাইরাস থেকে অনেকটাই সুরক্ষিত থাকা যাচ্ছে। এদিকে সারাদিন শুয়ে বসে থাকা এবং শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার কারণে বেড়ে যাচ্ছে ওজন। আর ওজন বেড়ে যাওয়া মানেই নানা অসুখের ঝুঁকি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। লকডাউনে বাড়িতে থেকেও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন, চলুন জেনে নেওয়া যাক-

আতঙ্কিত হবেন না : করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে। সংক্রমণের ভয়, আর্থিক অনিশ্চয়তাসহ আরও অনেক কারণ রয়েছে এর পেছনে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে গিয়ে বর্তমানকে নষ্ট করার অর্থ নেই। তাই মহামারি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বন্ধ করুন। বাড়ির এবং অফিসের প্রয়োজনীয় কাজগুলো সময়মতো শেষ করার অভ্যাস করুন। নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। এতে শরীর ও মন ভালো থাকবে। টানা বসে থাকবেন না। কিছুক্ষণ পরপর হাঁটাহাঁটির অভ্যাস করুন।

স্বাস্থ্যকর খাবার খান : সুস্থ থাকা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। হাতের কাছে যা পাওয়া যাচ্ছে তাই খেয়ে নেবেন না। বরং কিছুটা সময় বের করে স্বাস্থ্যকর উপায়ে রান্না করে নিন। বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়াও বন্ধ রাখুন। প্রতিদিনের খাবার সবজি ও ফল রাখুন পর্যাপ্ত। রান্না করার সময় না পেলে সালাদ তৈরি করে খেতে পারেন। এটিও স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর খাবার খেলে তা আপনার ওজন বাড়তে দেবে না।

শরীরচর্চা করুন : বাড়িতে আছেন বলেই সারাদিন শুয়ে-বসে থাকবেন না। যতটুকু সম্ভব হাঁটাহাঁটি করুন। জিমে যাওয়া কিংবা সাঁতার কাটা সম্ভব নয় বলে অলসতা করবেন না। ইউটিউব দেখে প্রয়োজনীয় শরীরচর্চা শিখে নিতে পারেন। এতে শরীরে বাড়তি মেদ জমবে না। শরীর ঝরঝরে থাকবে।

পানি পান করুন : পরিশ্রম কম করছেন বলে পানি তৃষ্ণাও কম লাগতে পারে। তবে পানি পানের বিষয়টিতে অবহেলা করা যাবে না। পানি কম পান করলে শরীরে পানিশূন্যতাসহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনীয় পানি পান করুন। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

পর্যাপ্ত ঘুম : ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। বাড়িতে বসে অফিসের কাজ করার কারণে অনেক সময় কাজের চাপ বেশি হতে পারে। তবে কাজের চাপ যতই থাকুক, ঘুমে অবহেলা করবেন না। রাত জেগে কাজ করা, মুভি দেখা, বই পড়া ইত্যাদি অভ্যাস বাদ দিন। পর্যাপ্ত ঘুম আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। সেইসঙ্গে নিয়ন্ত্রণে রাখবে ওজনও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা