আন্তর্জাতিক
সিঙ্গাপুর

প্রবাসীদের ডরমেটারী করোনা সংক্রমনের আখড়া

আব্দুর রহিম, সিঙ্গাপুর প্রতিনিধি:

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে ১৭ এপ্রিল পর্যন্ত ৬২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বেশির ভাগই অভিবাসীদের জন্য নির্ধারিত আবাসস্থল গুলার সাথে সম্পর্কিত এবং সর্বমোট সিঙ্গাপুরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৫০ জনে।

করোনাভাইরাসের প্রকোপ রোধে নতুন করে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় আরো তিনটি অভিবাসী শ্রমিকদের আবাসস্থলকে (ডরমেটরি) আইসোলেশন এরিয়া হিসেবে ঘোষণা দিয়েছেন। ডরমেটরি গুলো হলো তোয়াজ ভিউ ডরমেটরি, সো লজ ডরমেটরি এবং নথ্ কোস্ট লজ। আজকে সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়, সর্বমোট ১২ টি ডরমেটরি কে আইসোলেশন এরিয়া হিসেবে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। আইসোলেশন এরিয়া হিসেবে সরকারি গেজেটভুক্ত প্রত্যেকটি ডরমেটরিতে প্রতিনিয়তই অভিবাসী শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এস এলিভেন ডরমেটরিটি, এখানে প্রায় ১৩ হাজারের অধিক প্রবাসী শ্রমিকদের বসবাস। এই পর্যন্ত ১১৬১ জন প্রবাসী শ্রমিক আক্রান্ত যার মধ্যে ৮০০ এর অধিক বাংলাদেশী, এছাড়াও ভারত, মায়ানমার ও চাীনা অভিবাসী শ্রমিকরা আক্রান্ত হয়েছে।

দ্বিতীয় অবস্থানে আছে সোনাই ডাঙ্গা লজ, যাতে এ পর্যন্ত তিন শতাধিক বাংলাদেশীসহ ৪২৩ জন অভিবাসীর আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে। এখানে প্রায় ২০ হাজারের অধিক প্রবাসী শ্রমিকদের বসবাস। এরপর রয়েছে মান্দাই লজ যেখানে ৩০১ জন অভিবাসীর আক্রান্ত, যার মধ্যে দুই শতাধিক বাংলাদেশি। ওয়েস্ট লাইট তো গান ডরমেটরি , যেখানে ৭৫ জন বাংলাদেশিসহ মোট আক্রান্ত ১২০ জন অভিবাসী। তোগান ডরমেটরি যেখানে ৫০ অধিক বাংলাদেশীসহ ৯৭ জন অভিবাসী, কোচরেন লজ ১ যেখানে ৫২ জন অভিবাসী, তোয়াজ ভিও ডরমেটরিতে ১০৩ জন অভিবাসী, টেম্পানিজ ডরমেটরিতে ৭৭ জন অভিবাসী, কাসিয়া লজে এ পর্যন্ত ৮২ জন অভিবাসী, স, লজে ৩২ জন অভিবাসী, নর্থ কোস্ট লজ এ ৩৪ জন অভিবাসীর আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে।

এছাড়া সিঙ্গাপুরে আক্রান্ত আরো ২২টি ডরমেটরি যেকোনো মুহূর্তে লকডাউন করার সম্ভাবনা রয়েছে। অদ্যাবধি আক্রান্তদের মধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা