আন্তর্জাতিক

দ. কোরিয়ায় নতুন করোনা আক্রান্ত নেই

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় অভ্যন্তরীণভাবে করোনায় সংক্রমণ হওয়া কোনও রোগী শনাক্ত হয়নি। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত করোনার সংক্রমণ শনাক্ত না হওয়ার প্রথম ঘটনা এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনটি প্রকাশ করে।

অবশ্য নতুন করে বিদেশ ফেরত চার ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরেই তাদেরকে শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) এর বক্তব্যকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত প্রতিদিন নতুন করে শত শত করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছিলো। তবে গত কয়েক সপ্তাহে এ হার কমতে থাকে। ধীরে ধীরে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি নিষেধও শিথিল করতে থাকে সরকার।

এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪৭ জনের। আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কেসিডিসির বিবৃতি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫ জন বিদেশফেরত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই কোরীয় নাগরিক।

উল্লেখ্য, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা