সারাদেশ

দেড় শতাধিক রোহিঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়

কক্সবাজার প্রতিনিধি:

দেড় শতাধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে স্থানীয়দের সর্তক থাকতে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় মসজিদে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মাইকিং করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ বলেন, ‘রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে আমাদের অবহিত করে, বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে আমার এলাকায় বেশ কয়েকটি মসজিদের মাইকিং করে এই বিষয়ে সর্তক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নবী হোসেনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা সর্তক অবস্থানে রয়েছি। করোনাভাইরাস নিয়ে এমন দুর্যোগ অবস্থায় নতুন করে কোনও রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। অপেক্ষায় থাকা লোকগুলোর মধ্যে করোনা আক্রান্ত রোহিঙ্গা রয়েছে বলেও শুনেছি।’

জানতে চাইলে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আঞ্জুমানপাড়ার মেদির খাল সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়টি নিয়ে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা সর্তক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে। তবে অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত। ফলে চিকিৎসার জন্য এপারে ঢোকার চেষ্টা চালাচ্ছ।’

উখিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি শুনেছেন জানিয়ে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, ‘আঞ্জুমানপাড়ার বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। নতুন করে কোনও অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। '

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা