সারাদেশ

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি আহত

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জেলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ ছয় জেলেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বাংলাদেশের পতাকাবাহী এফবি সানিয়া ও এফবি জিনিয়া নামে দুটি ট্রলারে জেলেরা মাছ ধরতে যায়। জেলেরা সেন্টমার্টিনের অদূরে সাগরের পূর্ব-দক্ষিণ দিকে মিয়ানমার জল সীমানায় ঢুকে পড়ে। মিয়ানমারের নৌবাহিনী ট্রলার দুটিকে থামানোর সংকেত দিলে তারা পালিয়ে আসার চেষ্টা করে। সে সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে এফবি সানিয়ার ছয় জেলে গুলিবিদ্ধ হয়।

মোঃ. শরীফ, আলী হোসেন, আবদুল মজিদ ও শেখ আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রহিম খান ও মোঃ. জীবনের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা