সারাদেশ

পরিবারের কেউ ছুঁয়েও দেখেনি, লাশটি মাটি দিলেন কাউন্সিলর

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের জামতলার আফতাব উদ্দিন ৮ এপ্রিল বুধবার মারা যান। তার মৃত্যুর পর পরিবারের কেউ এগিয়ে না আসায় স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শেষ পর্যন্ত জানাজা দিয়ে দাফন করা হয়।

মারা যাবার পর আফতাব উদ্দিনের মৃতদেহ ঘরের মধ্যে খাটে পড়ে ছিল। করোনা সংক্রমণের ভয়ে পরিবারের কেউ তার নিথর দেহ স্পর্শও করেনি। তাকে দাফনেরও কোনো আয়োজন করেননি তারা।

পরে খবর পেয়ে তার দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ও তার স্বেচ্ছাসেবক দল ওই ব্যক্তির দাফন সম্পন্ন করেন।

মাকসুদুল আগেই ঘোষণা দিয়েছিলেন, কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এবং তাকে দাফনের জন্য যদি কাউকে না পাওয়া যায় তাহলে তিনি লাশের দাফন করতে আগ্রহী।

গতকাল বুধবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে খবর পান কাউন্সিলর খোরশেদ। পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে লাশ নিয়ে আসেন এবং গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করেন।

কাউন্সিলর খোরশেদ বলেন, আফতার উদ্দিন করোনায় মারা গেছেন কিনা জানি না। তবে তার পরিবারের কাছ থেকে ফোন পেয়ে ছুটে গেছি। পরে লাশের দাফন সম্পন্ন করেছি। এ কাজে তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক আরিফুজ্জামান হীরা, হাফেজ আকরাম ও জুনায়েদ। হাফেজ আকরাম জানাজা পড়িয়েছেন।

আফতাব উদ্দিনের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, সে অনেক আগে থেকেই নানা রোগে ভুগছিল। তার করোনায় আক্রান্ত হওয়ার কারণ দেখি না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা