সারাদেশ

দু্ইমাস সাগরে ভেসে টেকনাফে ফিরলেন তিন শতাধিক রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি:

মালয়েশিয়া থেকে ফেরা তিন শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে কোস্ট গার্ড। তাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

১৫ এপ্রিল বুধবার রাতে উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুরের নৌ-ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা-বোঝাই একটি বড় জাহাজ নৌ-ঘাট দিয়ে টেকনাফে ঢোকার চেষ্টা করে। এ সময় তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া রওনা হন। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার ফিরে আসেন। তবে এ সংখ্যা কম বেশিও হতে পারে।

ফেরত আসা রোহিঙ্গা মো. জোবাইর জানান, দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ায় রওনা দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান ছিলেন তারা। ট্রলারে ৩৪২ জন রয়েছেন। এরমধ্যে ট্রলারে ২৮ জন মারা গেছেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান টেকনাফের ইউএনও মো. সাইফুল ইসলাম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা