সারাদেশ

নিরন্ন মানুষদের খাদ্য উপহার দিয়ে বর্ষবরণ!

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবার ভিন্নভাবে নতুন বছরকে বরণ করেছেন।

এসব কর্মকর্তা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে প্রায় দুই শতাধিক নিরন্ন মানুষদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তাদের পহেলা বৈশাখের আনন্দ ভাগ করে নিয়েছেন।

যতদিন করোনা থাকবে ততদিন এসব কর্মকর্তা তাদের বেতনের একটি অংশ নিরন্ন মানুষদের জন্য ব্যয় করবেন বলে জানিয়েছেন ইউএনও এস এম মাহফুজুর রহমান।

তবে আগামীতে তারা ভিন্নভাবে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এ ক্ষেত্রে টিম কোটালীপাড়া নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। চালু করা হয়েছে একটি মোবাইল সেবা হটলাইন।

নিরন্ন মানুষদের পক্ষ থেকে এই ফেসবুক পেজ বা মোবাইল হটলাইনে যোগাযোগ করলেই তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

সরকারি কর্মকর্তাদের এই উদ্যোগকে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত জানিয়েছে।

উপজেলা সদরের এক বাসিন্দা বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। করোনাভাইরাসের কারণে এক মাস ধরে আমার ব্যবসা বন্ধ। বর্তমানে সংসার চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় আমি ইউএনও এস এম মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে পয়লা বৈশাখের দিনে আমার বাড়িতে তিনি গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উপজেলার কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, আমাদের উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা যে উদ্যোগটি গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশাংসার দাবি রাখে। এসব কর্মকর্তারা তাদের রুটিন মাফিক দাফতরিক কাজের বাইরে এসে এই দুর্যোগময় সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা কোটালীপাড়ায় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ ব্যাপারে ইউএনও এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা টিম কোটালীপাড়া আমাদের সর্বোচ্চটুকু দিয়ে জাতির এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে চাই। যেসব পরিবার দেখতে সচ্ছল কিন্তু প্রকৃত পক্ষে অসচ্ছল এবং লজ্জায় কাউকে তাদের সমস্যার কথা বলতে পারেন না, আমরা এসব মানুষদের নিরবে সেবা দিতে চাই।

এ বিষয়ে ডিসি শাহিদা সুলতানা বলেন, এমন একটি দুর্যোগের মধ্যে “টিম কোটালীপাড়া” এগিয়ে এসেছে, মানুষকে সহয়তা করছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, পাশাপাশি সমাজের যারা বৃত্তবান আছেন তাদেরকেও এমন ধরনের উদ্যোগ গ্রহণ করারও আহ্বান জানাই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

বিএনপি ভেসে আসেনি, ভয় দেখিয়ে লাভ নেই: গৃহায়ন প্রতিমন্ত্রী

‘বিএনপি ভেসে আসেনি। তাই বিএনপিকে ভয় দেখিয়ে ক...

শমশেরনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি...

‘মুসলিম-বিদ্বেষ কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং সহিংসতাকে বৈধতা দেওয়ার বৈশ্বিক অস্ত্র’

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম-বিদ্বেষকে নিছক ব্যক্তিগত সংস্কার বা সামাজিক বৈষম...

পালরদী নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকিতে ১০ গ্রামের মানুষ

​মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদ...

ইউক্রেনে ভয়াবহ রুশ বিমান হামলায় নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী এলাকায় নতুন করে বড় ধরনের হামলা চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা