খেলা

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের বৈশ্বিক প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে আগামী বছর হবে টোকিও অলিম্পিক এমন ঘোষণা আগেই দিয়েছে অলিম্পিক কমিটি। কিন্তু তখন কবে বসবে এই আসর তার নতুন তারিখ ঘোষণা আসেনি।

এবার নতুন তারিখ ঘোষণা করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে ২০২১ সালে হলেও এই অলিম্পিকের নাম থাকবে আগের মতোই ‘টোকিও ২০২০’।

৩০ মার্চ সোমবার আইওসি'র নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই জাপানে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।

এদিকে চলতি বছরের ২৫ আগস্ট শুরু হওয়ার কথা ছিল প্যারাঅলিম্পিক গেমস। করোনার কারণে সেটিও এক বছর পেছানো হয়। এবার নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৪ আগস্ট। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসরটিও।

আইওসির সভাপতি থমাস বাচ বলেন, আমি আত্মবিশ্বাসী, টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন, জাপানিজ সরকার এবং আমাদের সকল অংশীদার মিলে এই নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।

তিনি যোগ করেন, মানবজাতি বর্তমানে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিক গেমস এই সুরঙ্গের শেষ সীমায় আলো হতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা