আন্তর্জাতিক

গাণিতিক হারে বাড়তে বাড়তে করোনাতে মৃত্যূ ৬৩৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

একের পর এক মৃত্যূ। এক ঘন্টাও স্থির থাকছে না কোন সংখ্যা। যোগফলটা খানিক পরপরই হচ্ছে পরিবর্তন।
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যূর সংখ্যা বেড়ে চলেছে গাণিতিক হারে। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।

একইসঙ্গে বেড়েছে আক্রান্ত সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন তিন হাজার ১৪৩ জন নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে। এর মধ্যে চার হাজার ৮০০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সরকারি কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৬৩৬ জন হয়েছে। এর মধ্যে শুধু হুবেই শহরেই মারা গেছেন ৬১৮ জন। এছাড়া শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নতুন আক্রান্ত সংখ্যা বেড়েছে তিন হাজার ১৪৩ জন।

বর্তমানে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে নভেল করোনাভাইরাস। এই রোগের শুরু চীনে। দেশটির মধ্যাঞ্চলের প্রাদেশিক রাজধানী শহর উহানে এর আবিষ্কার। এরপরই মহামারি আকার ধারণ করে দেশটিতে। এছাড়া রোগটি এখন ছড়িয়ে গেছে বিশ্বের ২৪ টিরও বেশি দেশে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা