আন্তর্জাতিক

ক্যাপ্টেন ব্রেটকে বরখাস্তে কংগ্রেস সদস্যদের প্রতিবাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট জাহাজে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এমতাবস্থায় একটি খোলা চিঠির মাধ্যমে করোনাভাইরাসের সংক্রামণ থেকে বাঁচার আকুতি জানিয়েছিলেন ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার। এ কারণে থিওডোর রুজভেল্ট ক্যাপ্টেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন দেশটির কংগ্রেস সদস্যরা।

গত সপ্তাহে একটি খোলা চিঠির মাধ্যমে ক্যাপ্টেন ব্রেট থিওডোর রুজভেল্ট জাহাজে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারী থেকে বাঁচার জন্য আকুতি জানিয়েছিলেন। কিন্তু তার এই পদ্ধতিকে বাঁকা চোখে দেখেছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। ক্যাপ্টেন ব্রেটকে শেষ পর্যন্ত তাই বরখাস্ত করা হয়।

কিন্তু ক্যাপ্টেন ব্রেটকে বরখাস্ত করার বিষয়টি সহজ ভাবে নেয়নি ডেমোক্র্যাটরা। থিওডোর রুজভেল্ট ক্যাপ্টেনকে বরখাস্ত করায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্র্যাট দলের সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা।

তিনি বলেছিলেন, 'জাহাজে পাঁচ হাজার সেনা রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে করোনা মোকাবেলার উপায়-উপকরণ ও সুবিধাদি না থাকায় সেনাদের সবাই প্রচণ্ড ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় জাহাজ খালি করা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা বিষয়টি তদন্ত করার জন্য পেন্টাগনের স্বতন্ত্র ইন্সপেক্টর জেনারেল গ্লেন ফাইনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাট দলের সিনেটর রিচার্ড ব্লুমেন্থল এবং ক্রিস ভ্যান হোলেন এ বিষয়ে ইন্সপেক্টর জেনারেল ফাইনকে অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছেন। এতে সই করেছেন আরো ১৫ জন কংগ্রেস সদস্য।

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্য টেড লিউ এবং রুবেন গ্যালিগো ইন্সপেক্টর জেনারেল ফাইনকে লেখা আলাদা চিঠিতে বলেছেন,এ ঘটনার দ্রুত তদন্ত করতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা