জাতীয়

কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদন:

করোনাভাইরাস বিস্তার ঠেকাতে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়েছে সরকার।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, আজ (১৬ মার্চ) বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কাল থেকে ২৮ মার্চ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ (১৬ মার্চ) উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার কথা জানান তিনি।

দেশে করোনাভাইরাস রোগী সনাক্ত হওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। তবে রবিবারও এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস ছড়ালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে। তার এই বক্তব্যের একদিন পরেই সিদ্ধান্ত এল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা