জাতীয়
সার্কভুক্ত রাষ্ট্র প্রধানদের ভিডিও কনফারেন্স

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: সার্ক কনফারেন্সে প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক:

নভেল করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর আট দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে শেখ হাসিনা ওই প্রত্যয় ব্যক্ত করেন।

১৫ মার্চ রোববার বিকেলে সার্কের আট দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সে মিলিত হন।

কনফারেন্সে সার্কভুক্ত দেশের প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবিলা করতে হবে।

দেশে এরই মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি এক টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি দেন।

সে আমন্ত্রনে সারা দিয়ে পারষ্পরিক সহযোগিতার কথা ব্যক্ত করে সার্কভুক্ত দেশের নেতাদের অংশগ্রনে শেষ হয় আজকের এই ভিডিও কনফারেন্সে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা