শিক্ষা

করোনায় স্কুল বন্ধে ক্লাস হবে টিভিতে

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের বিস্তার রোধে এরই মধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ক্লাস করানোর উদ্যোগ নেয়া হয়েছে। টিভি চ্যানেলে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে এই অনুষ্ঠান প্রচার শুরু করা হবে।

শুরুতে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে কোচিংও বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রায় বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হলে স্কুল বন্ধের সময় আরও বাড়তে পারে। এ অবস্থায় শিশুদের দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট রাখতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদফতরও একই চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের জন্য সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যবর্তী সময়ে এই ক্লাসগুলো প্রচার করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একেকটি বিষয়ের জন্য মোট ৩৫টি ক্লাস থাকবে বলে জানা গেছে।

আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে এই কাজ হাতে নেয়া হয়েছে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের দিয়ে ক্লাস রেকর্ডিং করে সংসদ টিভির মাধ্যমে তা প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল শনিবার থেকেই এসব ক্লাস রেকর্ডিং করা শুরু হয়েছে। সরকারের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মোবাইল ফোন অপারেটর রবির স্টুডিওতে এসব ক্লাস রেকর্ডিং করা হচ্ছে।

আগামী সপ্তাহ থেকেই নিয়মিতভাবে শুরু হবে টিভি ক্লাস ব্যবস্থা। এতে সূফল পাওয়া গেলে নিয়মিতভাবে এটি চলবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা