শিক্ষা

করোনা বিষয়ে মাওশি'র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

দেশের স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ১০ মার্চ মঙ্গলবার দুপুরে এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধিনস্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের করোনাভাইরাসের ব্যাপারে সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন ও সচেষ্ট থাকা প্রয়োজন।

করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ, যেভাবে ছড়ায় এবং এর প্রতিকার উল্লেখ করে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিস্থিতি মোকাবিলায় আইইডিসিআরও করোনাভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করে। একই সঙ্গে আতঙ্ক ও ভীত না হওয়ার আহ্বানও জানানো হয়।

কেউ আক্রান্ত হলে কিংবা সম্ভাব্য লক্ষণ দেখা গেলে আইইডিসিআরএর করোনা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আইইডিসিআর এর কন্ট্রোল রুমের হট লাইন:

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা