শিক্ষা

বাসায় শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করণে মন্ত্রণালয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস সংক্রামণ রোধে সারাদেশের সব শিক্ষার্থীকে আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

১৮ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

আদেশে প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের সকল বিভাগের ডিআইজি, মেটোপলিটন এলাকার কমিশনার, সকল জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ধরনের প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।

এর পাশাপাশি শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এ নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনও কোনও শিক্ষার্থী এ বন্ধকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। এতে দেশের সাধারণ শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময় করোনা ভাইরাস রোধকল্পে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করা এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হলো।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিছু কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের শিক্ষার্থী ও সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে কোনও শিক্ষার্থীকে রাস্তায় ঘুরতে দেখলে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সন্তানদের বাসায় অবস্থান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা