আন্তর্জাতিক

করোনায় বিশ্বের ৩৩০ কোটি মানুষের বেকারত্বের আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ধসে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। এর ফলে বেকার হয়ে পড়বে বিশ্বের ৩৩০ কোটি কর্মক্ষম মানুষ। এমন আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। জাতিসংঘের এই সহযোগী সংগঠন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট আর আসেনি।

তবে বছরের শেষ দিকে অর্থনীতি ঘুরে দাঁড়ালে এবং যথাযথ কৌশল অবলম্বন করা গেলে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে বলা জানায় সংস্থাটি।

আইএলও বলেছে, করোনাভাইরাসের কারণে বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কর্মরত মানুষের ৮১ শতাংশ আংশিক বা পুরোপুরিভাবে বেকার হয়ে যেতে পারেন। অর্থাৎ বিশ্বব্যাপী অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ৩৩০ কোটি মানুষের ভবিষ্যৎ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বহু দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রতিটা দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে অন্য দেশ থেকে। মানুষের এই স্বাভাবিক চলাফেরার বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে থমকে গেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এরফলে বন্ধ রয়েছে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদনে যাচ্ছে না অধিকাংশ প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে কর্মীদের আংশিক অথবা সম্পূর্ণভাবে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে অনেক প্রতিষ্ঠান।

আইএলও'র মহাপরিচালক গাই রাইডার বলছেন, 'শ্রমিক ও ব্যবসায়ী উভয়ই বিপর্যয়ের সম্মুখীন। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা