আন্তর্জাতিক

করোনায় পেছালো পুলিৎজার পুরস্কারের ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে পেছানো হলো চলতি বছরের পুলিৎজার পুরষ্কার। পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। করোনার কারণে পুলিৎজার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা ২০ এপ্রিল থেকে পিছিয়ে ৪ মে করা হচ্ছে।

পুলিৎজার পুরষ্কার অ্যাডমিনিস্ট্রেটর ডানা কানেডি জানান, বোর্ডের বহু সদস্য সাংবাদিক, যারা এই মুহূর্তে কর্মব্যস্ত রয়েছে করোনা প্যানডেমিক প্রতিবেদন নিয়ে। তাছাড়া যেহেতু তারা এক খুবই সংকটপূর্ণ মুহূর্তের কভারেজে ব্যস্ত, তাই এই বাড়তি সময় পেলে সুবিধা হবে ২০২০ সালের চূড়ান্ত তালিকা ফের একবার ভালো করে মূল্যায়ন করার। তবে ৪ মে পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করা যায়।

পুলিৎজার পুরস্কার প্রদান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা পিছিয়ে দেওয়া হচ্ছে। কারণ বোর্ডের কয়েকজন সদস্য এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রান্ত খবর নিয়ে প্রতিবেদন করতে ব্যস্ত। সাংবাদিকতা এবং আর্টসে পুলিৎজার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা ২০ এপ্রিল থেকে পিছিয়ে ৪ মে করা হচ্ছে। ফলে সবমিলিয়ে ১৩ দিন পিছিয়ে গেল পুরস্কারের ঘোষণা।

উল্লেখ্য, সাংবাদিকতায় প্রথম পুলিত্‍জার পুরস্কার দেওয়া হয় ১৯১৭ সালে। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার পেশায় এই পুরস্কার সবচেয়ে বেশি সম্মানের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা