আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধবিরতি ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে পাঁচ বছরের পুরনো যুদ্ধ শেষ করতে এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে সৌদি আরব।

পশ্চিমা সামরিক শক্তির সমর্থিত এই জোটটি ২০১৫ সালের মার্চ থেকে ইরানের সাথে সংযুক্ত হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। তবে হুথি বাহিনীও যুদ্ধবিরতি পালন করবে কিনা তা পরিষ্কার নয়।

গত মাসে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস ইয়েমেনের প্রতি লড়াই বন্ধ করার এবং করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।

দু'দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথকে এ দায়িত্ব দেওয়া হয়। এব্যাপারে গ্রিফিথ বলেন, “প্রতিটি পক্ষকেই এখন এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং তাত্ক্ষণিকভাবে সমস্ত শত্রুতা অবিলম্বে বন্ধ করতে হবে।”

উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভিডিও কনফারেন্সে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটিতে সমস্ত আকাশ, স্থল এবং নৌ শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি জোট বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে: "জাতিসংঘের রাষ্ট্রদূতের আহ্বান সফল করার লক্ষ্যে, ইয়েমেনি জনগণের দুর্দশা লাঘবে এবং করোনার মহামারী মোকাবেলা করতে ও এর বিস্তার রোধে কাজ করার জন্য আজ বৃহস্পতিবার থেকে শুরু করে দু'সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করা হল"।
এদিকে, বিভিন্ন সূত্র বলছে প্রবীণ হুথি নেতারা এই যুদ্ধের সমাপ্তির সমঝোতার পক্ষে সমর্থন দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা