আন্তর্জাতিক

আইএমএফ-এর কাছে ঋণ চাইছে ইরান, যুক্তরাষ্ট্রের বাধা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত ইরানে। দেশটিতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর কাছে জরুরি ভিত্তিতে ৫০০ কোটি ডলার ঋণ চেয়েছে দেশটি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছের, অনুরোধ অনুমোদনের ক্ষেত্রে কোনও ধরনের বৈষম্য করা উচিত হবে না।

বিবিসি জানায়, এই ঋণের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান করোনাভাইরাসকে ঘিরে মহা সংকটে পড়েছে। তা সত্ত্বেও মার্কিন কর্মকর্তাদের দাবি সংকট মোকাবিলার যথেষ্ট অর্থ ইরানের রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই সংকটের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কর্তব্য পালন করবে বলে আশা করছেন তারা। তিনি বলেন,ইরান আইএমএফ সদস্য। আমরা তাদের কাছে একটি ঋণ আবেদন করেছি। তাদের ইরান আর অন্য দেশগুলোর মধ্যে বৈষম্য করা ঠিক হবে না। বৈষম্য করলে আমরা কিংবা বিশ্ব জনমত কেউই এটা সহ্য করবে না।

নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ২০১৮ সাল থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করেছেন ওয়াশিংটন। তবে তা প্রত্যাখ্যান করে আসছে তেহরান। করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ এই ইরান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা