আন্তর্জাতিক

করোনায় নিয়ন্ত্রণহীন ইতালি, মৃত্যুর নতুন রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গতকাল (১৮ মার্চ) মারা গেছেন ৪৭৫ জন। করোনায় সংক্রমিত হয়ে একদিনে এটি সবচে বেশি মৃত্যুর রেকর্ড। দেশটির লোমবার্দেত এলাকায় মারা গেছে ৩১৮ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে চার হাজারেরও বেশি মানুষ। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। মারা গেছে দুই হাজার ৯৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় চার হাজার বেশি মানুষ।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন। আজ (১৯ মার্চ) নতুন করে মারা গেছে ৮ জন। যুক্তরাষ্ট্রে আজ মারা গেছে ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও দেশটিতে আজ নতুন করে মারা গেছে ৭ জন। এ নিয়ে দেশটিতে মারা গেল ৯১ জনে।

চীন ও ইতালির পর সবচে বেশি মৃত্যু হয়েছে ইরানে, এক হাজার ১৩৫ জন। এর পর রয়েছে স্প্যান। সেখানে মারা গেছে ৬৩৮ জন, ফ্রান্সে ২৬৪ জন। জাপানে আজ মারা গেছে চারজন। দেশটিতে মোট মারা গেল ৭২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৩৩২ জন। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৯৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিলেছে ৮৫ হাজার ৭৪৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা