আন্তর্জাতিক

করোনায় আরোগ্যদের কাজে ফেরালে ঝুঁকি বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস আক্রান্ত হয়ে যারা চিকিৎসা করে সেরে উঠেছেন তারা দ্বিতীয়বার যে আক্রান্ত হবেন না তার কোনো নিশ্চয়তা নেই।

তাই বিশ্বের নানা দেশের সরকারের প্রতি সেরে করোনাভাইরাস থেকে আরোগ্যদের জন্য 'ইমিউনিটি পাসপোর্ট' বা ঝুঁকি মুক্তির সনদ জারি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দীর্ঘদিন লকডাউনে থাকার পর অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে যখন দেশে দেশে তা শিথিল করার আয়োজন চলছে, ঠিক সেই সময় এভাবে সতর্ক করলো সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রথমবার আক্রান্তদের শরীরে ভাইরাস প্রতিরোধী যে জৈব রাসায়নিক বা 'অ্যান্টিবডি' তৈরি হয়, তা দ্বিতীয়বার সংক্রমণ প্রতিরোধে সক্ষম হয়েছে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তাই সেরে ওঠাদের অবাধ ভ্রমণ এবং কাজে ফেরার অনুমতি দিলে তা সংক্রমণের ঝুঁকি বাড়াবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, অনেকেই নিজ দেহ ভাইরাস প্রতিরোধে সক্ষম মনে করে সতর্কতা পরিহার করেছেন। সেরে ওঠা এসব ব্যক্তিকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার কথাও ভাবা হচ্ছে নানা দেশের সরকারি পর্যায়ে। এই চিন্তা খুবই ঝুঁকিপূর্ণ এবং উদ্বেগজনক।

তবে এটাও সত্য, করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চলমান লকডাউনে বিশ্ব অর্থনীতি ভেঙ্গে পড়েছে।

এখন পর্যন্ত দুই লাখ মানুষের জীবন কেড়ে নেওয়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা