আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হলো ছাগল এমনকি পেঁপেও!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসে আফ্রিকার দেশ তানজানিয়ায় ছাগল, এমনকি পেঁপেও করোনায় আক্রান্ত হয়েছে!

মূলত ভেজাল টেস্টিং কিটের কারণেই এমনটা হয়েছে। আর এই ঘটনার পর কিটগুলোকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি।

সরকারের তরফে স্পষ্ট জানানো হয়, এই কিটগুলিতে ‘প্রযুক্তিগত ত্রুটি’রয়েছে।

তানজানিয়ায় উত্তর-পশ্চিমের চাটো এলাকায় এক অনুষ্ঠানে অংশগ্রহণকালে প্রেসিডেন্ট মাগুফুলি জানিয়েছেন, এই কোভিড -১৯ টেস্টিং কিটগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। তবে কোন দেশ থেকে সেগুলো আনা হয়েছিল সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

প্রেসিডেন্ট মাগুফুলি জানিয়েছেন, তিনি তানজানিয়ান সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং একটি ভেড়াসহ বেশ কয়েকটি জিনিস ও প্রানীর ওপর পরীক্ষা চালায়। এরপর সেই সংগৃহীত নমুনাগুলি টেস্টিং ল্যাবে পাঠানো হয়। তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনও কথাই জানানো হয়নি ল্যাবকে।

অর্থাৎ, নমুনাগুলো উদ্ভিদ ও গবাদি পশুর দেহ থেকে নেয়া হলেও মানুষের নাম ও বয়স দিয়েই সেগুলো ল্যাবে পাঠানো হয়েছিল। পরে ল্যাবে নমুনা পরীক্ষা করে দেখা যায়, ছাগল এমনকি পেঁপেরও করোনা পজিটিভ রয়েছে।

এই রিপোর্ট হাতে পাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রেসিডেন্ট মাগুফুলি। তিনি বলেন, এর মানে হচ্ছে, এই কিটগুলো দিয়ে এর আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল, যাদের আসলে এই রোগ হয়নি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে জানা যায়, আফ্রিকার এই দেশটিতে এ পর্যন্ত ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুর সংখ্যা মাত্র ১৬ জন।

এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের ও এশিয়ার দেশগুলোর তুলনায় আফ্রিকা মহাদেশে করোনা সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, ওই অঞ্চলে করোনা পরীক্ষার মাত্রা অত্যন্ত নিম্নমানের। ফলে আক্রান্তদের সঠিক সংখ্যা পাওয়া খুবই কঠিন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা