আন্তর্জাতিক

করোনার মধ্যেও ইয়েমেনে সৌদির বিমান হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাসে থমকে গিয়েছে বিশ্বের শক্তিমান দেশসহ সমগ্র বিশ্ব। কিন্তু এর মাঝেও ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, বায়দা, মারিব এবং সানা'সহ কয়েকটি প্রদেশের ওপর চালানো বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও তিনি নিহতদের কোনও সংখ্যা উল্লেখ করেননি।

ইয়েমেনে ওপর সৌদি জোট গত এক সপ্তাহে প্রায় ৩০০ বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ সৌদি জোট দৈনিক গড়ে ৪২ বারের বেশি বিমান হামলা চালিয়েছে আরব বিশ্বের দরিদ্র এ দেশটির ওপর।

সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের কিছু মিত্র দেশের মিলিত সামরিক জোটটি ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও সেখানে হামলা বন্ধ করেনি সৌদি জোট।

তবে সৌদি জোটের এসব হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইয়েমেনের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা