বিনোদন

করোনার থাবা এখন হলিউডে!

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সমাজের প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। জাতীয়, অর্থনীতি, খেলা থেকে শুরু করে এখন বিনোদন জগতেও পড়েছে এর থাবা। এই ভাইরাস আতংকে এখন হলিউডও।

ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিনেমার মুক্তির তারিখ, থমকে যাচ্ছে বিখ্যাত সিনেমার শুটিং, মন্দা দেখা দিচ্ছে সিনেমা বাণিজ্যে।

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’।

আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির মুক্তির নতুন দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৫ নভেম্বর। জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বের কোটি দর্শক।

হলিউডের টপচার্টে যখন আসন গেড়ে বসেছে ‘সনিক দ্য হেজহগ’ তখন সিনেমার অন্যতম বড় বাজার চীনে সিনেমাটি মুক্তিই দিতে পারেনি নির্মাতা পরিবেশকরা।

‘মিশন ইমপজিবল’ ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। এর শুট চলছিল ইতালির ভেনিসে। চীনের পর ইতালিতে করোনা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।

ডিজনির লাইভ অ্যাকশন সিনেমা ‘মুলান’ চীনের প্রেক্ষাগৃহে অদূর ভবিষ্যতে মুক্তি পাচ্ছে না। চীনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চীনা-আমেরিকান অভিনেত্রী লিউ ওয়াইফেই, চীনা সুপারস্টার জেট লি ও ডনি ইয়েন।

চীনের সিনেমা হলে ‘১৯১৭’ এবং ‘জোজো র্যাবিট’র মতো অস্কার মনোনীত সিনেমার মুক্তি অনির্দিষ্ট কাল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এমনকি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসবও নির্ধারিত সময়ে হবে কিনা তাও অনিশ্চিত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা