আন্তর্জাতিক

ইরাকের মার্কিন দূতাবাসের কাছে আবারও হামলা

ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলার ঘটনা ঘটে।নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলোকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতে দুটি কাতিউশা রকেট গ্রিন জোনের অভ্যন্তরে আছড়ে পড়ে। তবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ এই স্থানে সরকারি বাসভবন এবং বিদেশি দূরাবাসগুলো রয়েছে। ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি রকেট ইউএস অ্যাম্বেসির ১০০ মিটারের মধ্যে বিস্ফোরিত হয়।

কারা এই হামলা চালিয়েছে তাও এখনো জানা যায়নি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটলো।

সেদিনের হামলায় ৮০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে।

বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যাননি।

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা