আন্তর্জাতিক

ইইউকে তৎপর হতে বললেন ইতালির প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা সঙ্কট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নকে আরো তৎপর হতে বললেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সহায়তা করার জন্য পর্যাপ্ত ও সমন্বিত পদ্ধতিতে কাজ করতে হবে।

প্রায় সাত সপ্তাহ ধরে ইতালিতে চলমান দুর্যোগের মধ্যে বিবিসির সাথে এটিই তার প্রথম সাক্ষাতকার। এ সময় তিনি বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে ইউরোপীয় ইউনিয়নের জন্য করোনা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, ঠিক এই মুহূর্তেই যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এর চরম মূল্য দিতে হবে অদূর ভবিষ্যতে।

যদিও ইতালিতে সংক্রমণের হার হ্রাস পেয়েছে। সর্বশেষ পরিসংখ্যানগুলিতে ইতিবাচক ক্ষেত্রে দেখা গেছে যে আগের দিন থেকে ১% এর চেয়ে সামান্য বেড়েছে। দুই সপ্তাহ আগে, বৃদ্ধি ছিল ৭%।

তবুও জুসেপ্পে বলেছেন এখনই আত্মতুষ্টিতে যাওয়ার কোন সুযোগ নেই। ৯ ই মার্চ জারি করা জাতীয় লকডাউনটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে উঠবে।

এ বিষয়ে তিনি বলেন, " এই সময়ে আমাদের এমন খাত বেছে নেওয়া দরকার যা তাদের কার্যক্রম পুনরায় চালু করতে পারে। বিজ্ঞানীরা যদি এটি নিশ্চিত করেন তবে আমরা এই মাসের শেষের দিকে কিছু ব্যবস্থা শিথিল করতে শুরু করব।"

সবশেষে তিনি আবারো জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এর আওতাভুক্ত দেশগুলোকে নিয়ে সঙ্কট মোকাবিলা করতে হবে। অন্যথায় মারাত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা