খেলা

আবারও করোনায় আক্রান্ত দিবালা

স্পোর্টস ডেস্ক :

সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়, সাংবাদিক, অভিনেতা প্রায় সব পেশার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাস থেকে সুস্থ হয়ে আবারো আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাসহ তার বান্ধবী।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান'কে সাবাতিনি জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার তিনদিনের মাথায় তিনি ও দিবালা আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। ২১ মার্চ দিবালা ও তার বান্ধবীর শরীরের করোনার জীবাণু আছে বলে জানা যায়। তারপর থেকেই দু’জনকে আইসোলেশনে রাখা হয়। চলছিল চিকিৎসা। কয়েকদিন আগে দিবালা নিজেই জানিয়েছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। এমনকী ট্রেনিংয়ে ফেরার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর শরীরের কী কী সমস্যা দেখা দেয় তা নিয়েও ইন্টারভিউ দিয়েছিলেন তিনি।

পাওলো দিবালার করোনার কথা গোপন করেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। কিন্তু তা বেশি দিন তারা চেপে রাখতে পারেননি।

এরপর ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরের সত্যতা স্বীকার করা হয়। দিবালার বান্ধবীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে মারণ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন দিবালা।

কিন্তু আবারো আসলো দুঃসংবাদ। আর্জেন্টাইন এই তারকা সুস্থ হওয়ার তিনদিনের মাথায় তিনি আবার বান্ধবী সাবাতিনিসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা