আন্তর্জাতিক

আজ থেকে কাজে ফিরবেন বৃটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পুরোপুরি সুস্থ্য বরিস জনসন।

আজ ২৭ এপ্রিল সোমবার থেকে পুরোদমে ডাউনিং স্ট্রিটের নিজ কার্যালয়ে কাজে ফিরবেন এই বৃটিশ প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার অবস্থা গুরুতর হলে চলতি মাসের শুরুর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন তিনি।

তবে অল্প কয়েকদিন চিকিৎসার পর মাসের দ্বিতীয় সপ্তাহেই নিজ বাড়িতে ফিরে গেছেন এই বৃটিশ প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, কাজে যাওয়ার জন্য মুখিয়ে আছেন জনসন। সোমবারই তিনি ডাউনিং স্ট্রিটে ফিরবেন।

জনসনের অসুস্থতা ভাইরাসটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল।

তবে ১২ই এপ্রিল হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।

তার অবর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে সকল দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা