খেলা

আইপিএল হতে পারে শ্রীলঙ্কায়!

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটবিশ্বের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

চলমান পরিস্থিতিতে শংসয় থাকলেও আইপিএলের এবারের আসর হতে পারে শ্রীলংকায়!

মার্চের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। তবে করোনাভাইরাসের কারণে প্রথমে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করার পর সবশেষ সভায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। দেখা দিয়েছে বাতিলের শংকা।

তবে ভারতের অপারগতার সুযোগ নিতে চায় শ্রীলংকা। ভারতে করোনা পরিস্থিতি অবনতির দিকে গেলেও শ্রীলংকায় এই ভাইরাস তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।

এখন পর্যন্ত দ্বীপ দেশটিতে ২৩৮ জন আক্রান্ত হয়েছেন, যার ভেতর মারা গেছেন ৭ জন। তাই ভারতের বদলে শ্রীলংকায় আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব পাঠিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বলেছেন, আইপিএল বাতিল হয়ে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিপুল লোকসানের সম্মুখীন হবে। তাই অন্য কোনো দেশে এবার আইপিএল আয়োজন করতে পারলে তাদের জন্য ভালো হবে। এর আগে কিন্তু ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।

নিজ দেশে আইপিএল আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে তিনি আরো বলেন, যদি বিসিসিআই আমাদের প্রস্তাবে সম্মত হন তবে আমরা শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করব।

এ অবস্থায় বিসিসিআই শ্রীলংকায় আইপিএল আয়োজনে সম্মত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা