সারাদেশ

অ্যাপসের মাধ্যমে ২২ জেলায় ধান কিনবে সরকার

নাটোর প্রতিনিধি:

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ২২ জেলায় আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১ মে শুক্রবার সকালে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, এক সময় চলনবিল অবহেলিত ছিলো, সার ও তেলের জন্য কৃষকদের হাহাকার করতে হতো। সন্ত্রাসের জনপদ নামেও পরিচিত ছিলো এই এলাকা। সরকারের নিরলস পরিশ্রমে চলনবিল উন্নত জনপদ, শস্য ভাণ্ডার ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।

চলনবিলে ১০৫ কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষিতে প্রাণ ফিরে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১১ বছরে চলনবিলে ফসলে উদ্বৃত্ত বেড়েছে। সাড়ে তিন লাখ মেট্রিক টন ফসল উৎপন্ন হয়। যা দেশের চাহিদা মেটাচ্ছে। প্রায় আড়াই লাখ মেট্রিক টন ফসল উদ্বৃত্ত থাকছে।

তিনি আরো বলেন, সরকার বিনামূল্য সার, বীজ দেয়ার কারণে কৃষিতে কোনো সংকট নেই। চলনবিলে প্রায় ৩৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কাটা সম্পূর্ণ হবে। প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত।

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ অনেকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা