আন্তর্জাতিক

করোনায় শীর্ষ দেশ হওয়া সম্মানের: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুকেও তার দেশের জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনাভাইরাসে ব্যাপক সংখ্যক মৃত্যুকে তিনি আমেরিকার জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন। কারণ আমেরিকা দেশ হিসেবে বড়, তাই বেশি টেস্ট করতে সক্ষম হয়েছে। এ কারণে বেশি মানুষের মৃত্যু কোনো খারাপ ঘটনা নয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, এই সম্মান যুক্তরাষ্ট্রের করোনা পরীক্ষার পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত বিপুল সংখ্যক পেশাদারের কাজের বড় ধরনের স্বীকৃতি।

এর আগে করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘এই মহামারি ফাঁস করে দিয়েছে যে, দায়িত্বে থাকা অনেক মানুষই জানেন তারা কী করছেন! অনেকে এমনকি দায়িত্ব পালনের ভানটুকুও করার দরকার মনে করেন না।’

একই দিনে ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে আবারও কথা বলেছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি নিজেও ওষুধটি নিয়মিত খাচ্ছেন।

যদিও মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানিয়ে দিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের চিকিৎসার জন্য নিরাপদ নয়। এটা ব্যবহারের অনুমোদনও দেয়নি সিডিসি। এই অনুমোদনহীন ওষুধটিই নিয়মিত খেয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা