আন্তর্জাতিক

একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেল ভারতে। ২০ মে বুধবার দেশটির কর্মকর্তাদের সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে পাঁচ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়ালো এক লাখ ছয় হাজার ৭৫০। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩০৩ জনে। শুধু গত ২৪ ঘণ্টার মধ্যেই করোনায় নতুন করে আরও ১৪০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪২ হাজার ২৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ, করোনা রোগীর সুস্থতার হার বুধবার সকালে বেড়ে ৩৯ দশমিক ৬২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

ভারতের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৪৮। এছাড়া গুজরাটে এখন মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৪০ জন।

অন্যদিকে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত চার হাজার ৯২৬ জন। সেখানে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা