আন্তর্জাতিক

করোনার ভয়ে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজেই তা জানিয়েছেন।

সোমবার (১৮ মে) এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধ উপযোগী নয় বলে খোদ ট্রাম্প প্রশাসনের বিশেষজ্ঞরাই জানিয়েছেন।

আর ট্রাম্প বলছেন, করোনা থেকে বাঁচতে গত প্রায় দেড় সপ্তাহ ধরে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন। তিনি বলেন, 'আমি প্রতিদিন একটি করে বড়ি (হাইড্রোক্সিক্লোরোকুইন) খাই।'
হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে নাকি জিঙ্কও খাচ্ছেন ট্রাম্প।

কেন এসব খাচ্ছেন, সাংবাদিকের এমন প্রশ্নে ট্রাম্পের দাবি, 'কারণ, আমি মনে করি, এগুলো (ওষুধ) ভালো। এগুলো সম্পর্কে আমি অনেক ভালো কথা শুনেছি।'

ট্রাম্প আগেই জানিয়েছেন, তিনি করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফল 'নেগেটিভ' এসেছে। তার মধ্যে করোনার কোনো উপসর্গও নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন।

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষের কথা আগে বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন ট্রাম্প। তার কথার জেরে ওষুধটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে করোনা চিকিৎসায় এই ওধুধের কার্যকারিতা এখন পর্যন্ত প্রমাণিত নয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

সৌদি আরবের মৃত্যুদণ্ড নীতি নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে প্রশ্ন

চলতি ২০২৬ সালের প্রথমার্ধজুড়ে সৌদি আরবে কঠোর সাজার ধারাটি অত্যন্ত জোরালোভাবে...

দলীয় নীতি ভঙ্গের অভিযোগে শ্যামলীকে বিএনপি থেকে অব্যাহতি

দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজা...

সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সেনবাগে অটোরিকশা চালানোর সময় অসুস্থ হয়ে...

নারীর ফাঁদে ফেলে ‘হ্যানি ট্র্যাপ’, মুক্তিপন আদায়, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় নারীকে ব্যবহার করে ‘হানিট্র...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা